মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬

তালতলীতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈমের গণসংযোগ

হোম » বরগুনা » তালতলীতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈমের গণসংযোগ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬


 

তালতলীতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈমের গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নাঈম আহমেদ হাওলাদার গণসংযোগ ও পথসভা করেছেন।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। পরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় নাঈম আহমেদ হাওলাদারকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ইতিবাচক সাড়া দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাঈম আহমেদ হাওলাদার বলেন, জনগণের পাশে থেকে নিশানবাড়িয়া ইউনিয়নের অবহেলিত জনপদগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করবেন। একই সঙ্গে ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

 

পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মনির গাজি, সুলতান সিকদার ও পনু ঘড়ামী, তালতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সুমন, সাবেক আহ্বায়ক রুহুল আমিন হোসেন রোমান, তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বশির উদ্দিন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক তামিম হাসান রানা।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৫৯ ● ২৬ বার পঠিত