মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
হোম » ঢাকা » গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এম আনোয়ার হোসেন মন্টুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
গত ২৪ অক্টোবর উপজেলা বিএনপির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শেখ রিয়াজ সেলিম।
নোটিশে বলা হয়, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে এম এম আনোয়ার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। তাঁর কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি বহিষ্কারের মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে হবে।
বাংলাদেশ সময়: ২২:০৬:১৫ ● ৪৫ বার পঠিত
