সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন ও সুমন কুমার রায় ওরফে স্বপনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) শেষ রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার নাচনাপাড়া এলাকার মৃত আব্দুর রব বেপারীর ছেলে। অপর গ্রেপ্তার সুমন কুমার রায় ওরফে স্বপন রহমতপুর এলাকার কেশব চন্দ্র শীলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:২৮ ● ২৫ বার পঠিত