সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
কুয়াকাটায় সাংবাদিক এসএম আলমাসের বাবার মৃত্যু
হোম » গণমাধ্যম » কুয়াকাটায় সাংবাদিক এসএম আলমাসের বাবার মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডটকমের কলাপাড়া উপজেলা প্রতিনিধি এসএম আলমাসের বাবা মো. হাফেজ শিকদার (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মো. হাফেজ শিকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কুয়াকাটার খানকায়ে ছালেহিয়া ময়দানে কয়েক হাজার মুসুল্লীদের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৮ ● ২৩ বার পঠিত
