রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

হোম » ঢাকা » মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তারের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।

 

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপ (খুলনা মেট্রো-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক পিকআপটি আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২:০৫:০৯ ● ২৮ বার পঠিত