বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

হোম » বরিশাল » গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম সেঁন্টু খান, সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফুয়াদ হোসেন এ্যানি ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান মাস্টার।

এ ছাড়া সদস্যসচিব মো. গোলাম মাহতাব, যুবদল নেতা মো. উজ্জ্বল সরদারসহ বরিশাল উত্তর জেলা যুবদল, গৌরনদী উপজেলা ও পৌর যুবদল এবং আগৈলঝাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৩০ ● ৫৮ বার পঠিত