বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

মঠবাড়িয়া কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হোম » পিরোজপুর » মঠবাড়িয়া কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

মঠবাড়িয়া কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন ওরফে তাজ নাঈমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

নোটিশে বলা হয়, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

 

এ জন্য তাঁকে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৩:১৯ ● ৩৮ বার পঠিত