বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
ধানসিঁড়ির তীরে স্মরণ করা হলো জীবনানন্দ দাশকে
হোম » সর্বশেষ » ধানসিঁড়ির তীরে স্মরণ করা হলো জীবনানন্দ দাশকে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবিকে স্মরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজিব ও ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ অন্যরা।
এদিকে, কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই দিন বিকেলে ঝালকাঠি শহরের নারায়ণ চন্দ্র মিস্ত্রী পাঠাগারে তাঁর গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, কবিকে স্মরণ করার পাশাপাশি তাঁর সাহিত্যকর্মের চর্চা, স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর কালজয়ী সৃষ্টি তুলে ধরাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।
বাংলার প্রকৃতি, নদী ও মানুষের জীবনকে কবিতায় অনন্যভাবে তুলে ধরেছেন জীবনানন্দ দাশ। তাঁর কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে আজও পাঠকের হৃদয়ে বেঁচে আছেন এই কবি।
বাংলাদেশ সময়: ১৮:৫৬:০১ ● ২৭ বার পঠিত
