বুধবার ● ২১ অক্টোবর ২০২৬

গলাচিপায় মা ইলিশ ধরায় ১৪ জেলের ১০ দিনের কারাদণ্ড

হোম » আইন-আদালত » গলাচিপায় মা ইলিশ ধরায় ১৪ জেলের ১০ দিনের কারাদণ্ড
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

গলাচিপায় মা ইলিশ ধরায় ১৪ জেলের ১০ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ১৪ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২১ অক্টোবর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেন।

 

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।

 

তিনি বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে মাছ ধরা বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যকর করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৩ ● ২৬ বার পঠিত