বুধবার ● ২১ অক্টোবর ২০২৬

নলছিটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জিয়াউদ্দিন হায়দার

হোম » ঝালকাঠী » নলছিটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জিয়াউদ্দিন হায়দার
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


নলছিটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জিয়াউদ্দিন হায়দারসাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে ঐতিহ্যবাহী নলছিটি হরিসভা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ূন কবির ও প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদারসহ অনেকে।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, রাষ্ট্রকে একটি মালার সঙ্গে তুলনা করলে সেখানে বিভিন্ন রঙের ফুলের উপস্থিতি মালার সৌন্দর্য বাড়িয়ে দেয়। তেমনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের বৈচিত্র্য ও ভিন্নতা রাষ্ট্রের শক্তি।

 

তিনি বলেন, রাষ্ট্র নামক মালার সুতোটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দিয়ে গড়া।’ ঢোলের শব্দ ও কাঁসা-পিতলের বাদ্য সার্বজনীন উল্লেখ করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে পূজা যেমন পবিত্র, মুসলমানদের কাছে ঈদও তেমনি পবিত্র উৎসব।

 

উৎসবের আনন্দমুখর পরিবেশ বজায় রাখা রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনসহ সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:২১:২৮ ● ১৮ বার পঠিত