বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
বাউফলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি
হোম » পটুয়াখালী » বাউফলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে ইমামুল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মো. বাবলু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ইমামুলের মা রেখা বেগম। নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
গত ২০ অক্টোবর বাউফল থানায় করা জিডির নম্বর ১০১৯।
কোনো সহৃদয় ব্যক্তি ইমামুলের সন্ধান পেলে ০১৭১৪১৪০৭০২ অথবা ০১৭৫৮৫০৪৬০৯ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫৬:৫৯ ● ২৪ বার পঠিত
