মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

উপকূলে দুর্গাপূজার নিরাপত্তায় ৩৫০০ কোস্ট গার্ড সদস্য

হোম » জাতীয় » উপকূলে দুর্গাপূজার নিরাপত্তায় ৩৫০০ কোস্ট গার্ড সদস্য
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

উপকূলে দুর্গাপূজার নিরাপত্তায় ৩৫০০ কোস্ট গার্ড সদস্য

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

শারদীয় দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন ঘিরে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলজুড়ে ৩ হাজার ৫০০ সদস্য মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলার শেলাবুনিয়া কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

মহাপরিচালক বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসবেও নিরাপত্তা দিয়ে আসছে কোস্ট গার্ড। এর ধারাবাহিকতায় দুর্গাপূজার শুরু থেকেই পূজামণ্ডপের নিরাপত্তায় সদস্যরা কাজ করছেন।

 

তিনি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও কার্যক্রম চলছে।

 

প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা মোকাবিলায় বিসর্জনস্থলে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল থাকবে বলে জানান তিনি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য বাহিনীর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানান মহাপরিচালক।

 

তিনি আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৯:২১:১৯ ● ১৭ বার পঠিত