মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

দুমকিতে দুই জেলের ১০ দিনের কারাদণ্ড, ট্রলার-জাল জব্দ

হোম » জেলে-মৎস্য » দুমকিতে দুই জেলের ১০ দিনের কারাদণ্ড, ট্রলার-জাল জব্দ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

দুমকিতে দুই জেলের ১০ দিনের কারাদণ্ড, ট্রলার-জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পায়রা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন মির্জাগঞ্জ উপজেলার ভিকাখালী এলাকার মো. সুজন হাওলাদার (২৫) ও মো. ইউসুব আকন (৩৫)।

 

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তাঁদের আটক করা হয়। জব্দ করা হয় দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৪ ● ৩৩ বার পঠিত