মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

নাজিরপুরে ট্রলারডুবির ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী, উদ্ধার অভিযানের খোঁজ নিলেন

হোম » পিরোজপুর » নাজিরপুরে ট্রলারডুবির ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী, উদ্ধার অভিযানের খোঁজ নিলেন
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

নাজিরপুরে ট্রলারডুবির ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী, উদ্ধার অভিযানের খোঁজ নিলেন

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনি উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মা এখনো নিখোঁজ রয়েছেন।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর দুর্ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি উদ্ধার অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

নিখোঁজ নারীকে উদ্ধারে কালীগঙ্গা নদীতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান চলছে।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা-পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৯ ● ২৭ বার পঠিত