সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
কাউখালীতে ২৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান, দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
হোম » পিরোজপুর » কাউখালীতে ২৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান, দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর কুমার, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার।
অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:০৮ ● ৩০ বার পঠিত
