রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
শিশু রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
হোম » পটুয়াখালী » শিশু রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানকে ঘুমন্ত বাবার কোল থেকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয়রা।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা শিশু হত্যার ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশকর্মী ও স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া পৌর শাখা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, সাংগঠনিক সম্পাদক সোয়েবুর রহমান এবং ‘আমরা কলাপাড়াবাসী’র সাবেক সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, এ ঘটনায় শিশুটির আপন খালু আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে কী কারণে এবং কেন এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৪২ ● ১৭ বার পঠিত
