রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রতিমন্ত্রী নুর

হোম » পটুয়াখালী » দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রতিমন্ত্রী নুর
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রতিমন্ত্রী নুরসাগরকন্যা প্রতিবেদক,দশমিনা (পটুয়াখালী)

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রবিবার (১৮ অক্টোবর) শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। এ ধরনের ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে।

 

প্রতিমন্ত্রী পূজা উদযাপন কমিটির নেতাদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের অনুরোধ জানান।

 

শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫০ ● ৩০ বার পঠিত