রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬

কয়রা মাদ্রাসায় নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রা মাদ্রাসায় নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


কয়রা মাদ্রাসায় নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. বায়েজিদ হোসেন। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রতিবাদ জানান।

 

লিখিত বক্তব্যে বায়েজিদ হোসেন বলেন, সম্প্রতি আবদুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলন করে উত্তরচক কামিল মাদ্রাসায় নিয়োগসংক্রান্ত বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

 

বায়েজিদ হোসেন বলেন, তিনি মাদ্রাসাটিতে কর্মচারী নিয়োগের জন্য আবেদন করলেও নিয়োগ পরীক্ষায় অংশ নেননি। এরপরও তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকার চুক্তি করে তিন লাখ টাকা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তাঁর দাবি, এ তথ্য সম্পূর্ণ কাল্পনিক।

 

তিনি আরও বলেন, মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে তাঁর কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটির সুনাম অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করে বায়েজিদ হোসেন তাঁর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩৫ ● ২৭ বার পঠিত