শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

হোম » বরিশাল » গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ পেয়েছেন তিন শতাধিক রোগী। পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, বিদেশি লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন।

 

শনিবার (১৭ অক্টোবর) গৌরনদীর টরকী এলাকার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

 

ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখের ছানি, নেত্রনালির সমস্যা ও অন্যান্য চক্ষুরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেন।

 

আয়োজকেরা জানান, ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও বিদেশি লেন্স সংযোজনের পাশাপাশি ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকার ব্যবস্থাও করা হবে।

 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির বলেন, মানবসেবার অংশ হিসেবে প্রতি তিন মাস পরপর এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে। অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৮ ● ২৮ বার পঠিত