শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬

বেতাগীতে দুর্গাপূজার নিরাপত্তায় ২১৪ আনসার-ভিডিপি সদস্য

হোম » বরগুনা » বেতাগীতে দুর্গাপূজার নিরাপত্তায় ২১৪ আনসার-ভিডিপি সদস্য
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

বেতাগীতে দুর্গাপূজার নিরাপত্তায় ২১৪ আনসার-ভিডিপি সদস্য

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগী উপজেলায় ৩৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ২১৪ জন সদস্য। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।

 

গত ১৫ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত আট দিন এসব পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ১৪৬ জন পুরুষ ও ৬৮ জন নারী আনসার-ভিডিপি সদস্য। ইতোমধ্যে তাঁরা নিজ নিজ পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

 

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. জুয়েল রানা এবং ভিডিপি দলনেতা অলি আহমেদ ও সুকদেব হাওলাদার জানান, দায়িত্ব পালন করতে পেরে সদস্যরা খুশি। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা তাঁদের দেওয়া হয়েছে।

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া জানান, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে উপজেলার ৩৪টি পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ বজায় রাখতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪৭ ● ২৯ বার পঠিত