শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
হোম » ঢাকা » ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পূজার ছুটিতে শুক্রবার দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথে বাবলাতলা এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫২:০৪ ● ২১ বার পঠিত
