শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান
হোম » বরিশাল » দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণকালে তিনি বলেন, ‘দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করব। এটি কোনো জাতি বা ধর্মের বিষয় নয়। আমি ছোটবেলা থেকেই সবার সঙ্গে বড় হয়েছি। একসঙ্গেই বসবাস করব।’
এর আগে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবীন।
এ ছাড়া হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৫৭:৪৫ ● ১৯ বার পঠিত
