শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
গলাচিপায় পৌর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হোম » পটুয়াখালী » গলাচিপায় পৌর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ২৪টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
টুর্নামেন্টে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার ২৪টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইমন রহমান এলিট এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু বাকার শিবলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।
গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহিবুল্লাহ এনিমের উদ্যোগ ও আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:০২:১৪ ● ২৭ বার পঠিত
