বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
গলাচিপা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ
হোম » শিক্ষা » গলাচিপা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এইচ এম আবু জাফর। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আল হাদী মায়েদ।
গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুহ নাসির উল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাইম ইসলাম বাপ্পি।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৪০ ● ১১ বার পঠিত
