বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
গলাচিপায় সাত সারের ডিলারশিপ বাতিলের দাবি, ব্যবসায়ীদের মানববন্ধন
হোম » পটুয়াখালী » গলাচিপায় সাত সারের ডিলারশিপ বাতিলের দাবি, ব্যবসায়ীদের মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে অবৈধভাবে অর্থের বিনিময়ে সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এ সময় সাতটি ডিলারশিপ বাতিলের দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফাইজুর রহমান শুভ ও কলাগাছিয়া ইউনিয়ন যুবঅধিকার পরিষদের আহ্বায়ক আতিকুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তাঁরা অবৈধভাবে অর্থের বিনিময়ে দেওয়া সাতটি ডিলারশিপ বাতিলের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২২:৩৩:২০ ● ১২ বার পঠিত
