বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬

মনপুরায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

হোম » রাজনীতি » মনপুরায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

মনপুরায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরা উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনকে আহ্বায়ক ও সাংবাদিক মেহেদী হাসান নিশানকে সদস্য সচিব করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান ও সদস্য সচিব শরিফ হাওলাদার সাগরের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোবারক হোসেন মুরাদ ও মো. জাকির হোসেনকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোশারেফ হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসমাইল হোসেন এবং যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিলয়।

 

সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, সহসাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন সিফাত ও মো. ইসমাইল আহমেদ, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, নারী বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার ও মরিয়ম বেগম, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান এবং আইন বিষয়ক সম্পাদক মো. ইউসুফ।

 

এ ছাড়া ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. হারুনকে। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. হাছনাইন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম হাবিবী। কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন মো. তুষার ইমরান।

 

কমিটির সদস্যরা হলেন মো. রিয়াজ উদ্দিন, মোসা. মুন্নি বেগম, মো. রুবেল, ফাতেমা তুজ জোহরা, শাহাদাত হোসেন, মো. আব্বাস উদ্দিন ও মো. আবুল কাশেম।

 

ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, মনপুরা উপজেলায় এনসিপির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনকে আহ্বায়ক ও মেহেদী হাসান নিশানকে সদস্য সচিব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৫১ ● ২৩ বার পঠিত