বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্কে বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
হোম » ঝালকাঠী » নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্কে বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
‘দুর্বার তারুণ্য, দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্যে ঝালকাঠির নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী এবং সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইকরা অমি আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়।
প্রতিযোগিতায় উপজেলার সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাওতা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দিকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল আলম খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাশার, প্রভাষক মানবেন্দ্র মুখার্জী ও জয়নাল আবেদীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুল কুদ্দুস ও শাহাদাত আলম এবং শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৪ ● ১৪ বার পঠিত
