বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬

কয়রায় মানবিক সহায়তা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মতবিনিময়

হোম » খুলনা » কয়রায় মানবিক সহায়তা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মতবিনিময়
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

কয়রায় মানবিক সহায়তা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনায় কয়রায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে মানবিক সহায়তা কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেজেএসের কয়রা এরিয়া অফিসে এ সভার আয়োজন করে সংস্থাটির ডব্লিউ ফোর আর প্রকল্প।

 

জেজেএসের পরিচালক (প্রোগ্রাম) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, প্রজেক্ট অফিসার আবুল কালাম আজাদ বাবলা, মনিটরিং অফিসার জোবায়ের হোসেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শেখ সোহরাব হোসেন, আনারুল ডাবলু, আক্তারুজ্জামান, মোস্তাফিজুর রহমান, নুরুল আমিন নাহিন, মোল্যা মনিরুজ্জামান মনি ও মিজানুর রহমান লিটন প্রমুখ।

 

সভায় মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে এ বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এতে উপজেলার ২২ জন স্বেচ্ছাসেবী সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৬ ● ১৪ বার পঠিত