বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬

কয়রায় জলবায়ু পরিবর্তন নিয়ে জেজেএসের সমন্বয় সভা

হোম » খুলনা » কয়রায় জলবায়ু পরিবর্তন নিয়ে জেজেএসের সমন্বয় সভা
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

কয়রায় জলবায়ু পরিবর্তন নিয়ে জেজেএসের সমন্বয় সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগঝুঁকিতে থাকা শিশুদের সমস্যা নিয়ে অ্যাডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের এসসিভিএল প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করে জার্মান করপোরেশন ও কেএনএইচ।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেজেএসের অ্যাডভোকেসি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল হুসাইন।

 

সভায় বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য আবু হাসান, শেখ সোহরাব হোসেন ও আবুল কালাম শেখ, জেজেএসের এসসিভিএল প্রকল্পের ব্যবস্থাপক নব কুমার সাহা, জলবায়ু পরিবর্তনবিষয়ক শিক্ষাবিদ মো. নাসির মাহমুদ, সিপিপি সদস্য সেলিম হোসেন এবং শিক্ষার্থী মনিরা সুলতানা রুপা, তাসিম রহমান ও লামিয়া ইসলাম।

 

সভায় দুর্যোগঝুঁকিতে থাকা শিশুদের প্রধান সমস্যাগুলো তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩২ ● ১৩ বার পঠিত