বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড

হোম » জেলে-মৎস্য » রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও সংরক্ষণের দায়ে চারজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার ৪০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে।

 

বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় কোস্ট গার্ডের রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশ।

 

অভিযানে বঙ্গোপসাগরের মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

অভিযানে জব্দ করা জাল পরে পুড়িয়ে ফেলা হয়।

 

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫০ ● ২১ বার পঠিত