বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

রাঙ্গাবালীতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পরিকল্পিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক চিহ্নিতকরণ, উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ ও সড়কসংক্রান্ত তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় গ্রামীণ সড়কের মূল নেটওয়ার্ক চিহ্নিতকরণ, গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ এবং ভৌগোলিক তথ্যব্যবস্থাভিত্তিক (জিআইএস) তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার বাস্তব চিত্র বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. এমরান হাসান।

 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস বিশেষজ্ঞ প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এ ছাড়া প্রতিষ্ঠানটির জিআইএস বিশ্লেষক ফাহিম আহমদ দিব্য তথ্য বিশ্লেষণ কার্যক্রমে অংশ নেন।

 

যাচাইকৃত তথ্য ও স্থানীয় পর্যায়ের মতামতের ভিত্তিতে গ্রামীণ সড়কের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ এবং সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এ কর্মশালার মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৩ ● ১২ বার পঠিত