বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
কলাপাড়ার ১৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় পুলিশ-আনসার
হোম » পটুয়াখালী » কলাপাড়ার ১৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় পুলিশ-আনসার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৭টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। সব মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ও মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের টহল দল ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার ব্যবস্থাও থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩৩ ● ১২ বার পঠিত
