বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
সাংবাদিক নয়ীম নওরোজের মৃত্যু, খুলনায় দাফন
হোম » গণমাধ্যম » সাংবাদিক নয়ীম নওরোজের মৃত্যু, খুলনায় দাফন
![]()
সাগরকন্যা ডেস্ক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা ও সাংবাদিক নয়ীম নওরোজ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ…. রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
তাঁর মরদেহ রাতেই খুলনায় নেওয়া হয়েছে। সেখানে বুধবার (১৪ অক্টোবর) জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
সাংবাদিক নয়ীম নওরোজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১১:৩৫:৩০ ● ২১ বার পঠিত
