মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

জিয়ানগরে জেলে কার্ডে সরকারি চাল উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

হোম » পিরোজপুর » জিয়ানগরে জেলে কার্ডে সরকারি চাল উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

মো. দুলাল ফকির

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে জেলেদের জন্য বরাদ্দ সরকারি সহায়তার চাল জেলে কার্ডের মাধ্যমে উত্তোলনের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. দুলাল ফকিরের বিরুদ্ধে। তিনি আর্থিকভাবে সচ্ছল এবং সমুদ্রে মাছ ধরার দুটি ফিশিং বোটের মালিক।

 

দুলাল ফকির চরবলেশ্বর গ্রামের মৃত খবির উদ্দিন ফকিরের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে।

 

জানা গেছে, চন্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের ১ নম্বর চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ফকিরের নাম মৎস্যজীবীদের তালিকায় রয়েছে। ওই তালিকার ৩৮ নম্বর ক্রমিকে তাঁর নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। অভিযোগ, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি সহায়তার চাল তিনি উত্তোলন করছেন।

 

অভিযোগের বিষয়ে দুলাল ফকির বলেন, ‘আমি একজন মহাজন। সাগরে মাছ ধরার ফিশিং বোট রয়েছে আমার। তবে মহাজন ও জেলে-সবারই জেলে কার্ড পাওয়ার অধিকার রয়েছে। আমি চাল উত্তোলন করে অন্য এক জেলেকে দিয়েছি।’

 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান বলেন, ইউপি সদস্যের নামে জেলে কার্ড থাকার বিষয়টি তাঁর জানা নেই। তালিকা না দেখে এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৬ ● ২৩ বার পঠিত