মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

বামনায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হোম » বরগুনা » বামনায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

বামনায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে বরগুনার বামনায় সড়কভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বামনা উপজেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এ কর্মসূচি শুরু হয়।

 

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলার ‘আজাহার মোল্লা ইউজেডআর টু আকবর আলী হাউস আরএইচডি সড়ক’-এ (আইডি নং: ৫০৪১৯৫০১৪) আনুষ্ঠানিকভাবে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত তারা। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন।

 

সভাপতির বক্তব্যে মোসা. নিকহাত তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বরগুনা জেলায় বনায়ন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৪ ● ২৫ বার পঠিত