মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া
হোম » ভোলা » চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার চরমানিকা নতুন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন। তিনি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও প্রতিষ্ঠানের পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি এম ওয়ালিউল ইসলাম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী (সিপু), চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. খোরশেদ আলম এবং চরমানিকা ইউনিয়ন সিপিপির টিম লিডার এস এম এনায়েত মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:৪০:৪৫ ● ১৭ বার পঠিত
