মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
কালকিনিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হোম » ঢাকা » কালকিনিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে র্যালি ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণের কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর আলম, সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, আনসার-ভিডিপি প্রশিক্ষক রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বাড়ানো গেলে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৩ ● ১৫ বার পঠিত
