মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় ১ হাজার মিটার জালসহ দুই জেলে আটক
হোম » জেলে-মৎস্য » কলাপাড়ায় ১ হাজার মিটার জালসহ দুই জেলে আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করেছেন। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় রাবনাবাদ নদীতে এ অভিযান চালানো হয়।
আটক জেলেদের মধ্যে মো. রিফাত (১৯) নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্য জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নিষেধাজ্ঞার সময় মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ট্রলারটিও ছেড়ে দেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:০১ ● ২২ বার পঠিত
