সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

বামনায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হোম » বরগুনা » বামনায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

বামনায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হান নাজির ধলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদরুদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মতিন আকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:০২:৩৪ ● ১৩ বার পঠিত