বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় লার্ভিসাইড প্রয়োগ, উঠান বৈঠকের উদ্যোগ

হোম » পটুয়াখালী » ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় লার্ভিসাইড প্রয়োগ, উঠান বৈঠকের উদ্যোগ
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় লার্ভিসাইড প্রয়োগ, উঠান বৈঠকের উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পটুয়াখালীর গলাচিপায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে পৌরসভার নয়টি ওয়ার্ডে এ কার্যক্রম চলছে।

 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবুজর মু. ইজাজুল হকের উদ্যোগ ও সমন্বয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে সম্ভাব্য প্রজননস্থলে লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে।

 

পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে উঠান বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বৈঠকে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হবে।

 

সংশ্লিষ্টরা জানান, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিকদের বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।

 

উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এ কারণে লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৪২ ● ৯ বার পঠিত