বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

হোম » শিক্ষা » কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিএম সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহিরুল ইসলাম খান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, মুসুল্লিয়াদ একেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি এমএ মান্নান চৌধুরী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরন ও সাংবাদিক জাহিদুল ইসলাম বেলাল।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী জুনাইদ সিদ্দিকী ও রাইসা আমিন এবং কলেজের সহকারী অধ্যাপক এম জাকির হোসাইন ও রুহুল আমিনসহ অনেকে বক্তব্য দেন।

 

এ বছর কলেজটিতে দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শাহীন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৩০ ● ২৬ বার পঠিত