বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬

কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ

হোম » শিক্ষা » কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কলেজের গভর্নিং বডির সভাপতি মোল্যা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ। সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কলেজের সাবেক অধ্যাপক আ, ব, ম আঃ মালেক, প্রভাষক আবুল কালাম আজাদ, মো. কামরুল ইসলাম ও আনিছুর রহমান।

 

এ ছাড়া মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, জাকারিয়া শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শাহাবাজ হোসেন, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ কুমার বৈরাগী, দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান, জামায়াত নেতা আবুল কালাম আজাদ এবং কলেজের শিক্ষার্থী মামুন বিল্লাহ, গালিব জাওয়াদ, নাহিদ হাসান ও মুসলিমা আক্তার বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪:১৯:১৭ ● ২৯ বার পঠিত