বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় ১৯ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি আটক
হোম » খুলনা » কয়রায় ১৯ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সেঁদুর ব্রিজ এলাকার একটি পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের আজাহারুল গাজী (৩৫), আশাশুনি উপজেলার খাজরা গ্রামের হাবিবুর রহমান (২৫) এবং মনিপুর গ্রামের জিয়াদ হোসেন (২২)।
কয়রা থানার উপপরিদর্শক তন্ময় কুমার পাল এ অভিযান পরিচালনা করেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলা করা হয়েছে। আটক তিনজনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:১০ ● ১৫ বার পঠিত
