বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
হোম » রাজনীতি » নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মহড়ায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, শাহাদাত সিকদার, আব্দুল্লাহ আলিফুর রনি ও জাহিদুল ইসলাম হিরন; নলছিটি পৌর ছাত্রদলের ফরিদ হোসেন হিরা, আদনান রুবেল হৃদয়, সোহান খলিফা, রিমন হাওলাদার, সজিব, রফিকুল ও ওলিউল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রায় এক ঘণ্টার এ মহড়ায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৭ ● ২২ বার পঠিত
