মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় আইনশৃঙ্খলা সভায় দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজিব আহসান
হোম » বরগুনা » বরগুনায় আইনশৃঙ্খলা সভায় দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজিব আহসান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভার আগে জেলা প্রশাসক প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘বরগুনার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধ দমনের পাশাপাশি মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে হবে। জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বরগুনার উন্নয়ন ও মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।’
সভায় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:১৪:৩১ ● ২২ বার পঠিত
