মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হোম » রাজনীতি » কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে খুলনার কয়রায় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কয়রা সদরে মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে তিনরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. সামাদ, হাবিবুর রহমান, আ. রহিম সানা, মোস্তাফিজুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, আ. গফফার, মহররম ফকির, কামরুল ইসলাম, রওশন মোল্যা, শেখ মফিজুল ইসলাম ও ডা. নুর ইসলাম খোকন।

 

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা ইছানুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, রফিকুল ইসলাম ও আনোয়ার সাদাত কাজল; স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা ও ডিএম হেলাল উদ্দিন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন ও জালাল হোসেন; শ্রমিক দল নেতা আকবার হোসেন, আ. রউফ ও এম এ করিম; ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, ইমরান ও আম্মার হোসেন রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০০:৫৬ ● ১৯ বার পঠিত