সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
নেছারাবাদে চতুর্থ শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
হোম » পিরোজপুর » নেছারাবাদে চতুর্থ শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ হামিম খান উপজেলার সেহাংগল (সুন্দর) এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার সকাল ১১টার দিকে দুষ্টুমি করার কারণে মায়ের গালমন্দ শুনে ভয় পেয়ে হামিম বাড়ি থেকে বের হয়ে যায়। পরে স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় করে তাকে স্বরূপকাঠির দিকে যেতে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
হামিম বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হামিমকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
কোনো ব্যক্তি হামিমের সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে তার মায়ের মোবাইল নম্বর ০১৩১২৫৭৮২০০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪০:৫৮ ● ৮৯ বার পঠিত
