সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বাংলাদেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৌরবিদ্যুৎ নিয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরে একটি নীতিপত্র উপস্থাপন করা হয়।
সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
সভার শুরুতে ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজনের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
সভায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস-উল-আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধরিত্রী রক্ষায় আমরা’র কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভা সঞ্চালনা করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:২২ ● ৩৭ বার পঠিত
