সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
কালকিনির ইউএনওর সঙ্গে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
হোম » ঢাকা » কালকিনির ইউএনওর সঙ্গে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ইনডোর প্ল্যান্ট হিসেবে ডেজার্ট রোজ গাছের একটি চারা উপহার দেওয়া হয়।
সাক্ষাৎকালে ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, রক্তের প্রয়োজনীয়তা এবং সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।
‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সাল থেকে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ভবিষ্যতে কালকিনি ও ডাসারে রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ভালো কাজে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা ও একুশে টেলিভিশনের সাংবাদিক রকিবুজ্জামান, সভাপতি খন্দকার জিহাদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
বাংলাদেশ সময়: ১৫:৪২:২৬ ● ২৭ বার পঠিত
