রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা

হোম » ভোলা » মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান কবিরসহ কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রয়াত আলী মিয়া মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তার এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর এবং বিদ্যালয়টি জাতীয়করণের দাবি তুলে ধরেন।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজী এবং মনপুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মতিন কিরন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস শহিদ ও উপজেলা তরুণ দলের সভাপতি মো. আবদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪২ ● ২১ বার পঠিত